বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে : ট্রাম্প

  • সবশেষ আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১১ জন সংবাদটি দেখেছেন
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এটি (যুদ্ধ) প্রায় শেষ হয়ে এসেছে, হ্যাঁ।’

এরপর ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, ‘আমি মনে করি, এটি শেষ হওয়ার একেবারে দ্বারপ্রান্তে রয়েছে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু না করলে এত দিনে ইরানের পারমাণবিক অস্ত্র থাকত জানিয়ে ট্রাম্প বলেন, “আর যদি তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে আপনাকে ওখানকার সবাইকে ‘স্যার’ বলে সম্বোধন করতে হতো। আর আপনি সেটা করতে চাইবেন না।”

ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞ থেকে ইরানের পুনর্গঠনে ২০ বছর সময় লাগবে। কাজ এখনো শেষ হয়নি জানিয়ে ট্রাম্প জানান, ‘দেখা যাক কী হয়। আমার মনে হয়, তারা একটি চুক্তি করতে খুবই আগ্রহী।’

উল্লেখ্য, জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার তথ্য মতে, যুদ্ধ শুরুর আগে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com