মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

“নোয়াখালী এক্সপ্রেস”-এ রংপুরের এনামুল হকের গুরুত্বপূর্ণ চরিত্র

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৭৫ জন সংবাদটি দেখেছেন

জনপ্রিয় নির্মাতা অরন্য আনোয়ার সম্প্রতি শুরু করেছেন নতুন ধারাবাহিক নাটক “নোয়াখালী এক্সপ্রেস”। এই নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রংপুরের ছেলে এনামুল হক।

এনামুল হক এর আগে বেশকিছু ধারাবাহিক ও একক নাটকে অভিনয় করেছেন। ধারাবাহিকগুলো হলো-এনটিভিতে “লাইফ পার্টনার ডটকম” (সাইদ তারেক, রচনা ও পরিচালনা), আরটিভিতে “নিউটনের তৃতীয় সূত্র” (এফ জামান তাপস, পরিচালনা), বৈশাখী টিভিতে “খুন ও অতঃপর” (লিটু সাখওয়াত, রচনা; খান মোহাম্মদ বদরুদ্দীন, পরিচালনা), মাছরাঙা টিভিতে “ডন” (জাহিদ হাসান, পরিচালনা)।

তবে “নোয়াখালী এক্সপ্রেস” হলো প্রথম ধারাবাহিক, যেখানে এনামুল হক পুরো নাটকজুড়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। নাটকটি নোয়াখালীর একটি বিশেষ অঞ্চলের গল্প নিয়ে নির্মিত হয়েছে। এনামুল হক ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী। ২০০৪ সালে তিনি যুক্ত হন রংপুরের সারথি একাডেমির সঙ্গে, এবং ২০১২ সালে ঢাকায় এসে নাগরিক নাট্যাঙ্গনের সদস্য হন।

নাটকটির প্রথম সিজনে ১০০ পর্বের শুটিং করার পরিকল্পনা রয়েছে, এর মধ্যে ৮০ পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি নভেম্বরের ২ তারিখ থেকে গ্লোবাল টিভি ও গ্লোবাল ইউটিউব চ্যানেলে সপ্তাহে ৫ দিন প্রচারিত হবে।

এনামুল হক বলেন, “অরন্য আনোয়ারের নাটক মানেই মানসম্মত কনটেন্ট। রংপুরের ছেলে হিসেবে ‘নোয়াখালী এক্সপ্রেস’-এ পিউর নোয়াখালী ভাষা ডেলিভারি দেওয়া আমার জন্য আলাদা সারপ্রাইজ হবে দর্শকদের জন্য।”

নাটকে অভিনয় করছেন: আশরাফ সুপ্ত, সাদ্দাম মাল, মিহি আহসান, রেজমিন সেতু, আশরাফুল ইসলাম সোহাগ, জাভেদ গাজী, সুজাত শিমুল, রেশমা আহমেদ, সুমাইয়া অর্পা, তাবাসসুম মিথিলা, শেহজাদ ওমর, তনয় বিশ্বাস, তানভীর মাসুদ, আমিন আজাদ, শারমিন শর্মী, জাহাঙ্গীর আলম, সাগর মৈত্রী, হিরা মণি, জহির হক, রাবেয়া সুলতানা মুক্তা, তারিকুল ইসলাম তারেক, স্নিগ্ধা, জেবুনেসা সোবহান টুনটুনি, অধরা নীহারিকা, মার্শাল, রেজা, সুজন বিশ্বাস, সুবর্না মজুমদার।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com