মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

গোবিন্দগঞ্জের হত্যা মামলার প্রধান আসামি মাদারীপুরে র‍্যাবের হাতে গ্রেফতার

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩৮ জন সংবাদটি দেখেছেন

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিকে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেলে মাদারীপুর সদর উপজেলার কানাগাছিরা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি শ্রী সপ্তম চন্দ্র বর্মন (২০) গোবিন্দগঞ্জ উপজেলার কোড়াগাছা (হিন্দুপাড়া) গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ অক্টোবর সকালে পূর্ব পরিকল্পিতভাবে আসামি ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাদল চন্দ্র বর্মন (৪৩)-এর ওপর অতর্কিত হামলা করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা আধুনিক হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের ভাই গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর থেকেই আসামিরা পলাতক ছিল। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রচারিত হয়।
র‍্যাব জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ (রংপুর) ও র‍্যাব-৮ (মাদারীপুর) এর যৌথ অভিযানে প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, হত্যা, অপহরণ, ধর্ষণসহ সকল ধরনের গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com