সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রাজারহাটে এক রাতে ১১ আসামি গ্রেফতার

  • সবশেষ আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১৮ জন সংবাদটি দেখেছেন

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ এক রাতে বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেফতার করেছে। পরে শুক্রবার (২৪ অক্টোবর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

রাজারহাট থানার ওসি নাজমুল আলম লিংকন জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি মো. হামিদুজ্জামানসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হামিদুজ্জামান ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ফতেখা (জামান বাড়ি) গ্রামের বাসিন্দা।

এ ছাড়া গ্রেফতার হওয়া অন্য আসামিরা হলেন — মেহেদি হাসান, মুক্তা বেগম, আনোয়ার হোসেন, নূরনবী মিয়া, জুয়েল মিয়া, শাকিব ইসলাম, ইমরান হাসমিত, মনসুর আলী, মো. মনির এবং সাইদুজ্জামান।

ওসি নাজমুল আলম লিংকন বলেন, “বিভিন্ন মামলায় পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com