মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরে শুরু হলো আন্ত কামারপাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্ট

  • সবশেষ আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১৭ জন সংবাদটি দেখেছেন

রংপুরে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে শুরু হয়েছে ‘আন্ত কামারপাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫’। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কামারপাড়া ঈদগাহ মাঠে অগ্রণী সংঘের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান ও সিনিয়র করেসপন্ডেন্ট সরকার মাজহারুল মান্নান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধও গড়ে তোলে। অগ্রণী সংঘের এই উদ্যোগ তরুণদের ইতিবাচক পথে পরিচালিত করবে।”

তিনি আরও বলেন, প্রতিটি মহল্লায় এ ধরনের ক্রীড়া উদ্যোগ বাড়লে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ও সাংবাদিক মমিনুল ইসলাম রিপন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, সমাজসেবক আরিফুজ্জামান আরমান, রংপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, সদস্য আবু রায়হান, রাশেদ হোসেন রাব্বিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং সদ্যপুস্করনী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সাইফুর রহমান বাবু। তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য শুধু একটি খেলাধুলার আয়োজন নয়, বরং তরুণদের মধ্যে সচেতনতা তৈরি করে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা।”

উদ্বোধনের পর বর্ণাঢ্য ব্যানার ও ফেস্টুনে সাজানো মাঠে প্রথম ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের খেলা শুরু হয়। এলাকাবাসী, ক্রীড়াপ্রেমী ও তরুণদের উপস্থিতিতে মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

এবারের টুর্নামেন্টে কামারপাড়া ও আশপাশ এলাকার মোট আটটি দল অংশ নিচ্ছে। আগামী সপ্তাহজুড়ে চলবে এই প্রতিযোগিতা, যা স্থানীয় পর্যায়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com