শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, জেলগেটে বাবার লাশ দেখে শেষ বিদায়

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২২ জন সংবাদটি দেখেছেন

বরিশাল কেন্দ্রীয় কারাগারে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম হয়েছে। প্যারোলে মুক্তি না পেয়ে কারাগারের ভেতরেই বাবার মরদেহ দেখে শেষ বিদায় জানাতে হয়েছে এক ছাত্রলীগ নেতাকে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। কারাগারে থাকা শাহরুখ আহসান বরিশাল মহানগর ছাত্রলীগের ১৫ নম্বর ওয়ার্ডের সভাপতি।

পরিবার সূত্রে জানা গেছে, শাহরুখের বাবা আবুল বাশার খান (৫৮) বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হৃদ্‌রোগে মারা যান। তিনি নগরীর বটতলা টেম্পোস্ট্যান্ডে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বাবার মৃত্যুর পর তাকে শেষবারের মতো দেখার সুযোগ দিতে শাহরুখের পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। তবে দীর্ঘ অপেক্ষার পরও সেই আবেদন মঞ্জুর হয়নি।

শাহরুখের ভাই সালমান খান সাগর জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে আবেদন করার পর প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়। পরে তাদের কারাগারে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু কারাগারে গিয়ে তারা জানতে পারেন, এ বিষয়ে কোনো নির্দেশনা পৌঁছায়নি।

পরিস্থিতির একপর্যায়ে বিকেল পৌনে ৪টার দিকে অ্যাম্বুলেন্সে করে বাবার মরদেহ কারাগারের সামনে নিয়ে আসেন স্বজনরা। পরে সীমিত সময়ের জন্য মরদেহ কারাগারের ভেতরে নেওয়া হলে শাহরুখকে মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয় বাবাকে শেষবার দেখার জন্য।

শাহরুখের আইনজীবী মিজানুর রহমান মিন্টু বলেন, প্যারোলে মুক্তির আবেদন করা হলেও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তা সম্ভব নয় জানিয়ে জেলগেটে সাক্ষাতের অনুমতি দেন।

এ বিষয়ে বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা জানান, আবেদনটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছিল। জেলা প্রশাসক অফিসে না থাকায় হোয়াটসঅ্যাপে অনুমতি নেওয়া হয় এবং জেলগেটে সাক্ষাতের সিদ্ধান্ত দেওয়া হয়।

উল্লেখ্য, শাহরুখ আহসানকে গত ২৪ এপ্রিল রাতে নগরীর নিউ সার্কুলার রোডের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বিএনপির অফিসে অগ্নিসংযোগসহ মোট ১১টি মামলার অভিযোগ রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com