সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

প্রথমবারেই রাজনীতিতে চমক দেখাতে পারেন থালাপতি বিজয়

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬৪ জন সংবাদটি দেখেছেন

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ঘিরে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। বুথফেরত জরিপে তার দলকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, প্রথমবার রাজনীতিতে অংশ নিয়েই বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম শক্ত অবস্থান তৈরি করতে পারে। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, তার দল ৯৮ থেকে ১২০টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই নির্বাচনে বিজয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। নির্বাচনের আগে বিজয়ের জনসভায় বিপুল জনসমাগম রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করে, যা বুথফেরত জরিপেও প্রতিফলিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে সব জরিপ একই চিত্র তুলে ধরছে না। কিছু সংস্থার মতে, ডিএমকে জোট ১২০ থেকে ১৪৫টি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে। অন্যদিকে এআইএডিএমকে জোটের সম্ভাব্য আসন সংখ্যা ৬০ থেকে ৮০টির মধ্যে থাকতে পারে।

বিশ্লেষকদের মতে, এমনকি কম আসন পেলেও বিজয়ের দল ‘কিং মেকার’ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিছু জরিপে তার দলের আসন সংখ্যা ৬৭ থেকে ৮১টি হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি ছিল ৮২ শতাংশের বেশি, যা রাজ্যের নির্বাচনী উত্তেজনারই প্রতিফলন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com