মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

নীলফামারীতে থাই ভিসা প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৭৮ জন সংবাদটি দেখেছেন

থাইল্যান্ডে পাঠানোর নামে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগে নীলফামারীতে দুই তরুণকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) ভোররাতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে সৈয়দপুর উপজেলার ধলাগাছ মাঝাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আকতার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করে।

পুলিশের তৎপরতায় ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়, তবে আরও ২–৩ জন সহযোগী অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. মুন্না ইসলাম (২০), পিতা মো. রবিউল ইসলাম, মো. সানজিদ রায়হান (২২), পিতা মো. মুনসুর আলী। উভয়েরই বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার ধলাগাছ মাঝাপাড়ায়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় মুন্নার হাতে থাকা Vivo Y21 এবং সানজিদের পরিহিত প্যান্টের পকেট থেকে Oppo A76 ব্র্যান্ডের দুটি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়।

এই ফোনগুলো ব্যবহার করে তারা ভিসা সংক্রান্ত মিথ্যা প্রচার ও প্রতারণামূলক যোগাযোগ করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

ঘটনার বিষয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এফআইআর নং–২৪, তারিখ ২৫ অক্টোবর ২০২৫; জি.আর. নং–২৩৩/২০২৫।

মামলাটি সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ১৭(২)(খ)/১৮(২)(গ)/২০(২)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২)(১) এবং দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় রুজু করা হয়েছে।

নীলফামারী জেলা পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান জানান,“সাধারণ মানুষকে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com