সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কমিউনিটি ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি কিমিয়া সাদাতের পদত্যাগ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৬২ জন সংবাদটি দেখেছেন

কিমিয়া সাদাত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে পদত্যাগ করেছেন।

বুধবার (৭ মে) তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর ফলে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের পদটি আবারও শূন্য হয়ে পড়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, কিমিয়া সাদাত দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্যাংকিং খাতে এত দীর্ঘ সময় ভারপ্রাপ্ত দায়িত্ব পালনের ঘটনা বিরল বলেও আলোচনা ছিল।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক তাকে পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অনুমোদন দেয়। আগামী ১৪ মে তার আনুষ্ঠানিকভাবে এমডি হিসেবে দায়িত্ব নেওয়ার কথা ছিল। তবে দায়িত্ব গ্রহণের আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

পদত্যাগপত্রে তিন মাসের নোটিশ সময়ের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের মালিকানাধীন কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

২০২৫ সালের এপ্রিলে কিমিয়া সাদাত কমিউনিটি ব্যাংকে যোগদান করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com