সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে শাটডাউন

  • সবশেষ আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫৬ জন সংবাদটি দেখেছেন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে পূর্ণাঙ্গ শাটডাউনের কর্মসূচি দিয়েছেন শিক্ষকরা।

রবিবার (১০ মে) শিক্ষক সমাজের ব্যানারে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে শিক্ষকদের পদোন্নতির দাবিকে কেন্দ্র করে গত ২০ এপ্রিল থেকে টানা আন্দোলন চলছিল, যার কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরে ৩০ এপ্রিল বিভাগীয় কমিশনার ও প্রশাসনের উদ্যোগে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের চেষ্টা হলেও তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ শিক্ষকদের।

শিক্ষক সমাজের দাবি, উপাচার্য একক সিদ্ধান্তে পরিচালনা করছেন বিশ্ববিদ্যালয়, এবং সিন্ডিকেট সভায় অংশীজনদের মতামত উপেক্ষা করা হয়েছে।

এ পরিস্থিতিতে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়, যেখানে ১১ মে থেকে ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা এবং পূর্ণাঙ্গ শাটডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে নতুন ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সেশনজট বাড়ার আশঙ্কায় দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তারা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com