মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৫৭ জন সংবাদটি দেখেছেন

লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার বৈরুত থেকে দক্ষিণ লেবাননগামী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে তিনটি ইসরায়েলি ড্রোন হামলায় আটজন নিহত হন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।

জিয়েহ এলাকায় (বৈরুত থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে) হামলার পর ক্ষতিগ্রস্ত গাড়ির ছবিতে দেখা গেছে, যানবাহনগুলোর বাইরের অংশ পুড়ে গেছে এবং ছিন্নভিন্ন হয়ে গেছে।

দক্ষিণ লেবাননের তাইর শহর থেকে আলজাজিরার সংবাদদাতা জেইনা খোদর জানান, “সংঘাত ক্রমশ বেড়ে চলেছে। এই সংঘাতে ওই এলাকার বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক ক্ষতির প্রভাব পড়ছে।”

লেবাননের বিভিন্ন এলাকায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে স্থানীয় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com