মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

গাইবান্ধার পলাশবাড়ীতে র‌্যাবের অভিযানে ৫৬৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সবশেষ আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২১ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধার পলাশবাড়ীতে র‌্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ৫৬৫ পিস ইয়াবাসহ মোঃ মিন্টু মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল, দুটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।

শুক্রবার (১৬ মে) রাত ১টা ৪৫ মিনিটে সিপিসি-৩, র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী থানার ৮ নম্বর ওয়ার্ডের রাইগ্রাম এলাকায় অভিযান চালায়।

র‌্যাব জানায়, রফিকুল ইসলামের বাড়ির পাশের একটি কাঁচা রাস্তায় সন্দেহভাজন মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৫৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক ব্যবসায়ী মিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি পলাশবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত দুলু মিয়ার ছেলে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর অভিযান অব্যাহত থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com