সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বিশ্ববাজারে কমলো তেলের দাম

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫৪ জন সংবাদটি দেখেছেন

আরএনবি অনলাইন ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানে হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প। আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার সুযোগ দিতে নেওয়া এ সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় পতন দেখা গেছে।

মঙ্গলবার (১৯ মে) এশিয়ার বাজারে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআI) প্রতি ব্যারেলে ২ দশমিক ০৮ ডলার কমে ১০২ দশমিক ৩৪ ডলারে নেমে আসে।

একই সঙ্গে জুন মাসের সরবরাহ চুক্তি অনুযায়ী অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫৪ ডলার কমে প্রতি ব্যারেল ১০৭ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবার এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

এর আগে সোমবার মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা কিছুটা কমে যাওয়ায় বাজারে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তাদের মতে, সম্ভাব্য সংঘাত এড়ানো গেলে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকিও কমবে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী অবস্থানে রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com