মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

রামিসার বাসায় দেড় মাস আগে প্রাণ হারানো নিশাতের বাবা, চাইলেন বিচার

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৮ জন সংবাদটি দেখেছেন
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার রামিসার বাসায় এসেছেন দেড় মাস আগে ব্রাহ্মণবাড়িয়ায় নির্মমভাবে হত্যার শিকার শিশু নিশাতের (৬) বাবা আবু সাদেক মিয়া। শুক্রবার (২২ মে) বিকেলে রামিসার বাসার সামনে দাঁড়িয়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দেড় মাস হলো বাচ্চাটা মারা গেছে, আমার ঘুম আসে না।

ফেসবুকে যখন দেখলাম (রামিসার ঘটনা) তখন ভাবলাম বাচ্চাটার বাবা-মায়ের সঙ্গে একটু দেখা করে আসি।’ তিনি বলেন, ‘আমার মেয়েটাকে শ্বাস-প্রশ্বাস বন্ধ করে, হাত-পা ভেঙে, নির্যাতন করে মারা হয়েছে। মামলা করার পরও এখন পর্যন্ত কোনো কিছুই হয়নি। আজ প্রায় দেড় মাস হলো, চার্জশিট এখন পর্যন্ত দেয়নি।
তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘কি বলব আর ভাষা তো নেই। এসব হত্যার বিচার চাই। ফাঁসি চাই। সরকারের কাছে দ্রুত বিচার চাই।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল দোকান থেকে চিপস কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু নিশাত। সে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার মোহনপুর গ্রামের স্থানীয় একটি স্কুলের নার্সারি বিভাগের ছাত্রী ছিল। অনৈতিক কাজে বাধা দেওয়ায় ইসহাক মিয়া নামে এক প্রতিবেশী শ্বাসরোধ করে তাকে হত্যা করে।

নিখোঁজের দুইদিন পর ১৭ এপ্রিল দুপুরে বাড়ির পাশের একটি খোলা জায়গা থেকে নিশাতের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিশাতের মা আকলিমা আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com