সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় সোয়া ৩ কোটি টাকা

  • সবশেষ আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫৭ জন সংবাদটি দেখেছেন

ঈদকে সামনে রেখে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করেছেন উত্তরাঞ্চলের মানুষ। এতে যমুনা সেতু-তে বেড়েছে যানবাহনের চাপ।

গত ২৪ ঘণ্টায় স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি যানবাহন চলাচল করেছে সেতু দিয়ে। একই সময়ে টোল আদায় হয়েছে প্রায় সোয়া ৩ কোটি টাকা।

সোমবার (২৫ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (২৪ মে) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা।

এর মধ্যে পূর্ব টোলপ্লাজা দিয়ে, অর্থাৎ উত্তরবঙ্গগামী লেন ব্যবহার করে ২২ হাজার ১১২টি যানবাহন চলাচল করেছে। এ খাত থেকে আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা।

অন্যদিকে পশ্চিম টোলপ্লাজা দিয়ে ১৭ হাজার ৮০৭টি যানবাহন চলাচল করেছে। এদিক থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের সরকারি ছুটি সোমবার থেকে শুরু হলেও গত শুক্রবার (২২ মে) বিকেল থেকেই সেতুতে যানবাহনের চাপ বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে নিয়মিত ১৪টি বুথের পাশাপাশি আরও ৪টি অতিরিক্ত বুথ চালু করা হয়েছে।

সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com