মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

বেতন-বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২ ঘণ্টা যান চলাচল বন্ধ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২৪ জন সংবাদটি দেখেছেন
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চৈতী কম্পোজিট নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (২৬ মে) দুপুরের দিকে সোনারগাঁয়ের মুরগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রমিকদের অভিযোগ, চলতি মাসের বেতন, ওভারটাইমের টাকা ও ঈদ বোনাস পরিশোধ না করায় তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন। পরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশের বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের বিভিন্ন অংশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। বিশেষ করে ঈদযাত্রায় বের হওয়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক বলেন, ‘চৈতী কম্পোজিটের শ্রমিকরা চলতি মাসের বেতন ও ওভারটাইমের দাবিতে মহাসড়কে অবস্থান নেয়।

আমরা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিয়েছেন এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com