সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

‘ভালো দেখানোর জন্য শরীরকে কষ্ট দেওয়া উচিত নয়’

  • সবশেষ আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৮ জন সংবাদটি দেখেছেন

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নিখুঁত’ সৌন্দর্যের পেছনে ছোটা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। তার মতে, শুধুমাত্র ভালো দেখানোর জন্য শরীরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা উচিত নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় ছবি প্রকাশের জন্য অনেক নারী নিজেদের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

তিনি বলেন, “অনেকেই তথাকথিত নিখুঁত শরীর পাওয়ার জন্য নিজের ওপর অস্বাস্থ্যকর চাপ তৈরি করেন। কিন্তু শুধু ইনস্টাগ্রামে ভালো দেখানোর জন্য শরীরকে কষ্ট দেওয়া মোটেও উচিত নয়। বাস্তব জীবন আর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা ছবির মধ্যে অনেক পার্থক্য রয়েছে।”

তাপসীর ভাষ্য, মানুষ প্রায়ই সোশ্যাল মিডিয়ার একটি সুন্দর ছবি দেখে সেটিকেই বাস্তবতার প্রতিচ্ছবি মনে করেন। অথচ সেই ছবির পেছনে দীর্ঘ প্রস্তুতি, বিশেষ আলোকসজ্জা কিংবা সম্পাদনার বিষয়গুলো সাধারণত আড়ালেই থেকে যায়।

সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের কিছু অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, দক্ষিণী চলচ্চিত্রে কাজ করার সময় তাকে বেশ কয়েকবার অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

তাপসীর দাবি, ক্যামেরায় শরীরের নির্দিষ্ট গঠন ফুটিয়ে তোলার জন্য তাকে বিশেষ ধরনের পোশাক ও ‘প্যাডেড ব্রা’ ব্যবহারের পরামর্শ দেওয়া হতো। শুটিং সেটে এমন নির্দেশনা তাকে বিব্রত ও অস্বস্তিতে ফেলেছিল।

নারীদের শরীর নিয়ে সমাজে প্রচলিত অবাস্তব প্রত্যাশার সমালোচনা করে তাপসী বলেন, নিজের শরীর ও স্বাস্থ্যের প্রতি সম্মান দেখানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমের কৃত্রিম মানদণ্ডের সঙ্গে নিজেকে তুলনা না করারও পরামর্শ দেন তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com