সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা, শিগগিরই শুটিংয়ের আশা

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫৮ জন সংবাদটি দেখেছেন

দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে আবারও আলোচনায় এসেছে পরীমণি ও নীরব অভিনীত প্রতীক্ষিত চলচ্চিত্র ‘গোলাপ’। একাধিকবার শুটিং পিছিয়ে যাওয়ার পর সিনেমাটি নিয়ে নতুন করে আশাবাদী নির্মাতা ও শিল্পীরা।

সম্প্রতি চিত্রনায়ক নীরবের সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন চিত্রনায়িকা পরীমণি। এরপর থেকেই চলচ্চিত্রটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘গোলাপ’ সিনেমার কাজ এগিয়ে নিতে পরীমণি ও নীরবের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।

এ বিষয়ে একটি গণমাধ্যমকে নীরব বলেন, “বেশ কয়েকবার চলচ্চিত্রটির নির্মাণকাজ পিছিয়েছে। আমরা চাই খুব শিগগিরই শুটিংয়ে যেতে। বিষয়টি নিয়ে নিয়মিত আলোচনা চলছে। পরীমণির সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে।”

ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে থ্রিলারধর্মী এই চলচ্চিত্র। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস।

গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ‘গোলাপ’ পরিচালনা করছেন সামছুল হুদা। চলচ্চিত্রটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা পরীমণি ও নীরব।

দীর্ঘ বিরতির পর ‘গোলাপ’ নিয়ে নতুন অগ্রগতি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com