শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য Dr. Khairul Islam বলেছেন, “প্রধানমন্ত্রীর মতো আমিও বলছি, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। আমার এই পরিকল্পনা হবে সম্পূর্ণ শিক্ষার্থীবান্ধব। সবার সহযোগিতা পেলে এই বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাব।”
বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান রয়েছে। তার নেতৃত্ব ও অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের কাছে দেশের রাজনৈতিক ও ঐতিহাসিক বিষয়গুলো সঠিকভাবে উপস্থাপন করতে হবে এবং তাদের অনুপ্রাণিত করতে হবে।
বর্তমান প্রেক্ষাপটের কথা তুলে ধরে ড. খায়রুল ইসলাম বলেন, “সব পরিকল্পনা প্রকাশ করা যায় না। আমি কাজে বিশ্বাসী। মুখে না বলে কাজ করে দেখাতে চাই।”
শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের অধ্যাপক Dr. Md. Mahbubur Rashid। সঞ্চালনা করেন অতিরিক্ত রেজিস্ট্রার Kalam Ahmed Chowdhury।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।