বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৯ জন সংবাদটি দেখেছেন
বিশ্বকাপ নিয়ে ইরানি-আমেরিকান ফুটবল সমর্থকেরা গভীর দ্বিধাদ্বন্দ্ব এবং উৎকণ্ঠার মুখোমুখি হয়েছেন। একদিকে মাঠে খেলা দেখার উত্তেজনা। অন্যদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতি—সব মিলিয়ে উভয় দেশের সমর্থকরা মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন।

১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ইরান। তখন গ্যালারিতে বসে নিজের দেশকে সমর্থন জানাবেন ইরানি-আমেরিকান ব্যবসায়ী এহসান শাফি। প্রবাসী হয়ে নিজ দেশকে সমর্থনের এই সুযোগ বিরল হিসেবে দেখছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ইরানি-আমেরিকান ফুটবল ভক্তদের সাক্ষাৎকার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট পর্যালোচনা থেকে দেখা যায়, তারা ইরানি পরিচয়ে গর্বিত এবং দেশটির বর্তমান শাসকদের প্রত্যাখ্যানের মধ্যে বিভক্ত।

লস অ্যাঞ্জেলেসে বৃহৎ একটি অংশ জুড়ে ইরানি প্রবাসীরা বসবাস করে। এতে জায়গাটি ‘তেহরানজেলেস’ নামেও পরিচিত। সেখানে নিজেদের প্রিয় দল ‘টিম মেল্লি’ ভালোবাসেন তারা। তবে চলমান যুদ্ধাবস্থার কারণে দলের প্রতি সমর্থন জানানোকে অনেকে তেহরানের বর্তমান শাসকগোষ্ঠীকে বৈধতা দেওয়ার সমান মনে করছেন।

তবে অনেক কট্টর ইরানি ফুটবল ভক্ত এবার খেলা দেখা থেকে সম্পূর্ণ বিরত থাকার বা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানায়, বর্তমান পরিস্থিতিতে এই দল দেশের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছে না।

স্টেডিয়ামগুলোতে সরকারবিরোধী বা যুদ্ধবিরোধী বিক্ষোভের আশঙ্কায় এবং মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের কঠোর নজরদারির ভয়ে অনেক সমর্থক মাঠে গিয়ে খেলা দেখতে দ্বিধাবোধ করছেন বলে জানা গেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com