মাদক পাচার দমনে এক অভিনব পন্থা অবলম্বন করেছে পেরু। বিশ্বকাপের মাসকটদের ছদ্মবেশে লিমায় একটি অভিযান চালিয়ে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ক্লাচ দ্য বল্ড ঈগল এবং ম্যাপল দ্য মুজ-এর পোশাক পরা কর্মকর্তারা একটি ব্যাটারিং র্যাম দিয়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করছেন এবং এরপর সাদা ভেস্ট পরা এক ব্যক্তিকে গ্রেফতার করছেন।
ভিডিওটিতে কর্মকর্তাদের সাদা পাউডারের প্যাকেট এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতেও দেখা যায়। এর সঙ্গে ক্যাপশন ছিল, ‘বিশ্বকাপ মোড: ‘পিচিচি’-র পতনের মধ্য দিয়ে অভিযানের সমাপ্তি।
পুলিশের গ্রিন স্কোয়াডের প্রধান কর্নেল কার্লোস ফ্রেডি আলকান্তারা ওব্রেগন অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা গ্রেফতার করা হয়েছে তিনি একজন কট্টর ফুটবল ভক্ত এবং বিশ্বকাপের উন্মাদনায় মগ্ন। তাই সন্দেহ জাগানো ছাড়াই তার কাছে পৌঁছানোর এবং তাকে ধরতে গ্রিন স্কোয়াডের সদস্যদের বিশ্বকাপ মাসকটের ছদ্মবেশে সাজাই।
গ্রেফতারের সময় পেরুর পুলিশের নজরকাড়া পোশাক পরার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গত বছরে ভালোবাসা দিবসে লিমায় একটি মাদক তদন্তে একজনকে গ্রেফতার করতে একজন কর্মকর্তা কচ্ছপের আকৃতির ব্যাকপ্যাক পরা ক্যাপিবারার পোশাক পরেছিলেন। এর আগেও অন্যান্য কর্মকর্তারা মার্ভেল সুপারহিরোদের ছদ্মবেশ ধারণ করেছেন।
১০টি কনমেবল দলের মধ্যে নবম স্থান অর্জন করায় পেরু এ বছরের বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। ২০১৮ সালে তারা শেষ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল।