সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা আদিতমারীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ বিএসএফের পুশইনের অভিযোগ, কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় আটকা শিশুসহ ৯ জন নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর ছাত্রত্ব শেষ, হল ছাড়লেন জাকসু জিএস; সময় চাইলেন ভিপি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলে প্রস্তুত ইউরোপের চার দেশ ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য বিশ্বকাপে কেন এত গোলাপি বুট? প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, এক ধর্মগুরুর বিস্ফোরক দাবি

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, এক ধর্মগুরুর বিস্ফোরক দাবি

  • সবশেষ আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮ জন সংবাদটি দেখেছেন
বিশ্বকাপ চলাকালে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন ঘানার খ্যাতনামা ধর্মীয় নেতা ও রেইন হাউস চ্যাপেল ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা এরিক বোয়াহেন উচে। তিনি দাবি করেছেন, বিশ্বকাপে ক্রিস্তিয়ানো রোনালদোর বিদায়ি আসরকে স্মরণীয় করে তুলতে পর্তুগালকে চ্যাম্পিয়ন করার জন্য নাকি গোপন আলোচনা চলছে।

তিনি আরো দাবি করেন, এসব কথিত বৈঠকের সময় তার ‘আত্মা উপস্থিত থাকে’ এবং তিনি আলোচনা শুনতে পান।তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। উচের এই বক্তব্য দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। কেউ তার দাবিকে সমর্থন করেছেন, আবার অনেকেই এটিকে ভিত্তিহীন ও অতিরঞ্জিত বলে সমালোচনা করেছেন। অনেক ফুটবলপ্রেমী প্রশ্ন তুলেছেন, এমন গুরুতর অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না থাকলে তা বিশ্বাসযোগ্যতা পায় না।

এদিকে বিশ্বকাপে পর্তুগালকে অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। রোনালদোর নেতৃত্বে দলটি নিজেদের প্রথম বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছে। তবে ফিফা বা পর্তুগাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এ ধরনের দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

উল্লেখ্য, এরিক বোয়াহেন উচে এর আগেও ফুটবল ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছেন। তবে পর্তুগাল ও রোনালদোকে ঘিরে তার সাম্প্রতিক মন্তব্য বিশ্বকাপের আবহে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com