শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করলেন কেইন

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১১ জন সংবাদটি দেখেছেন

বিশ্বকাপের ‘এল’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে বুধবার রাতে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে জোড়া গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হ্যারি কেইন। এতে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের যৌথ রেকর্ড গড়লেন তিনি।

ঘটনাবহুল এক পেনাল্টিতে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। বক্সে ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচ ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। প্রথম দফায় কেইনের শট ঠেকিয়ে দেন গোলকিপার। কিন্তু শট নেওয়ার আগেই তিনি লাইন ছেড়ে বেরিয়ে আসায় ভিএআরের সাহায্যে পুনরায় শট নিতে দেন রেফারি। এবার আর ভুল করেননি ইংল্যান্ড অধিনায়ক। বিশ্বকাপের মঞ্চে এটি কেইনের পঞ্চম পেনাল্টি গোল (টাইব্রেকার বাদে)।

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি থেকে এত গোল করতে পারেননি আর কোনো ফুটবলার। এ রেকর্ড গড়ার পথে কেইন ছাড়িয়ে গেছেন বিশ্বকাপে যৌথভাবে ৪ গোল করা লিওনেল মেসি, ইউসেবিও, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও রব রেনসেনব্রিঙ্ককে।

হ্যারি কেইন দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ৪২ মিনিটে। বিশ্বকাপে এটি ইংলিশ স্ট্রাইকারের ১০ম গোল। বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে এটি সর্বোচ্চ গোলের যৌথ রেকর্ড।

এর আগে, ইংল্যান্ডের জার্সিতে গ্যারি লিনেকার বিশ্বকাপে ১০ গোল করেছিলেন। গতকালের জোড়া গোলে সেই রেকর্ডে ভাগ বসালেন কেইন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com