শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৬ জন সংবাদটি দেখেছেন

ফক্সবোরোতে স্কটল্যান্ড ও মরক্কোর মধ্যকার আসন্ন ম্যাচটির ফলাফল জটিল সমিকরণে ফেলতে পারে ব্রাজিলকে। কারণ এই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের অবস্থান এবং নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ কারা হবে।

গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করা ব্রাজিলের সামনে এখন গ্রুপ শীর্ষে ওঠার লড়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্কটল্যান্ড যদি মরক্কোকে হারাতে পারে, তবে তারা টানা দুই জয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ ম্যাচ খেলবে। এমনকি ব্রাজিল হাইতিকে হারালেও স্কটল্যান্ড শেষ ম্যাচে ড্র করলেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে পারবে।

অন্যদিকে ব্রাজিলের জন্য পরিস্থিতি আরও চাপের হতে পারে। মরক্কোর বিপক্ষে ড্রয়ের কারণে গ্রুপের শীর্ষে থাকতে হলে তাদের পরবর্তী ম্যাচে স্কটল্যান্ডকে হারাতে হবে। সেই অবস্থায়ই কেবল তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়ার সুযোগ থাকবে নকআউট পর্বে।

বর্তমান নিয়ম অনুযায়ী, গ্রুপের প্রথম ও দ্বিতীয় দল নকআউট পর্বে এফ গ্রুপের দলগুলোর বিপক্ষে খেলবে। এফ গ্রুপে বর্তমানে সুইডেন শীর্ষে রয়েছে, আর জাপান ও নেদারল্যান্ডস এক পয়েন্ট নিয়ে তার পেছনে আছে। তিউনিসিয়া রয়েছে সর্বশেষ অবস্থানে।

এছাড়া গ্রুপে পয়েন্ট সমান হলে গোল ব্যবধান বড় ভূমিকা রাখবে। ফলে মরক্কো ও ব্রাজিল উভয় দলই পরের ম্যাচগুলোতে বেশি গোল করার লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com