শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারি বৃষ্টিতে ৪ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, সতর্কবার্তা পানি উন্নয়ন বোর্ডের ‘আমার বাসা থেকে বাশার মামুন গ্রেফতার হয়নি’, দাবি চিত্রনায়িকা ববির ছাগল উদ্ধার করতে গিয়ে সেফটি ট্যাংকে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঝিনাইদহে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৬ হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো ১১০৯ বাংলাদেশি এআই যুগে সেলিব্রিটিদের ব্যক্তিত্ব সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে ম্যাচের পরিসংখ্যানই এখন নতুন করে ফাইনালের স্বপ্ন দেখাচ্ছে সেলেসাও সমর্থকদের কোটের হাতায় অতিরিক্ত বোতাম কেন? জানলে অবাক হবেন! চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন ৩ বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম, আসছে ‘লাইফলাইন’

ব্রাজিলকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি বাড়াতে চান স্টিভ ক্লার্ক

  • সবশেষ আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪ জন সংবাদটি দেখেছেন

যত দ্রুত সম্ভব মরক্কো ম‍্যাচ ভুলে যেতে চান স্কটল‍্যান্ড কোচ স্টিভ ক্লার্ক। এরপর নিজেদের গুছিয়ে নিয়ে প্রস্তুত হতে চান ব্রাজিলের বিপক্ষে কঠিন চ‍্যালেঞ্জের জন‍্য। ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোরে মরক্কোর বিপক্ষে ১-০ গোলে হেরেছে স্কটল‍্যান্ড।

তবে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে আসর শুরু করে স্কটল‍্যান্ড। বিশ্বকাপে ৩৬ বছর পর পাওয়া ওই জয়ে নক আউট পর্বে যাওয়ার আশা টিকে আছে দলটির। সেই সুযোগ কাজে লাগাতে উন্মুখ ক্লার্ক।

মরক্কো ম‍্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ব্রাজিল কারও কাছেই হারতে পছন্দ করে না। তাই আমরা বিশ্রাম নেব, রিকোভারি করব এবং আবার খেলার জন‍্য তৈরি হব। ওই ম‍্যাচ সহজ হবে না। খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। যে ফল চেয়েছিলাম, সেটা না পাওয়ায় আমরা হতাশ। অবশ‍্যই টুর্নামেন্টে আমরা যত দূর সম্ভব এগিয়ে যেতে চাই।’

দ্বিতীয়ার্ধে দুটি পেনাল্টির আবদেন করে স্কটল‍্যান্ড। ভিন্ন দুটি ঘটনায় ডি বক্সে পড়ে যান জন ম‍্যাকগিন ও স্কট ম‍্যাকটোমিনে। ক্লার্ক কেবল একটি ঘটনা পরিষ্কারভাবে দেখার কথা বললেন। তিনি বলেন, ‘ম‍্যাকগিনেরটা ৫০-৫০ ছিল। কেউ হয়তো পেনাল্টি দেবে। তবে আমি মনে করি রেফারি পেনাল্টি দিলে ভিএআর সিদ্ধান্ত পাল্টাত না। তাই আমি কেবল এই একটা নিয়েই কথা বলতে পারি। তবে শুনে রাখুন, এটা নিয়ে আমাদের কিছু করার নেই।’

মায়ামিতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর চারটায় ব্রাজিলের মুখোমুখি হবে স্কটল‍্যান্ড।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com