শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারি বৃষ্টিতে ৪ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, সতর্কবার্তা পানি উন্নয়ন বোর্ডের ‘আমার বাসা থেকে বাশার মামুন গ্রেফতার হয়নি’, দাবি চিত্রনায়িকা ববির ছাগল উদ্ধার করতে গিয়ে সেফটি ট্যাংকে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঝিনাইদহে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৬ হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো ১১০৯ বাংলাদেশি এআই যুগে সেলিব্রিটিদের ব্যক্তিত্ব সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে ম্যাচের পরিসংখ্যানই এখন নতুন করে ফাইনালের স্বপ্ন দেখাচ্ছে সেলেসাও সমর্থকদের কোটের হাতায় অতিরিক্ত বোতাম কেন? জানলে অবাক হবেন! চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন ৩ বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম, আসছে ‘লাইফলাইন’

ম্যাচের পরিসংখ্যানই এখন নতুন করে ফাইনালের স্বপ্ন দেখাচ্ছে সেলেসাও সমর্থকদের

  • সবশেষ আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২ জন সংবাদটি দেখেছেন

মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্র দিয়ে শুরু হলেও হাইতির বিপক্ষে জয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। আর এই ম্যাচের পরিসংখ্যানই এখন নতুন করে ফাইনালের স্বপ্ন দেখাচ্ছে সেলেসাও সমর্থকদের।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ম্যাথিউস কুনহার জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আনচেলত্তির দল। দ্বিতীয়ার্ধে গোল না বাড়লেও ম্যাচের দখল ছিল পুরোপুরি ব্রাজিলের হাতেই।

এই জয়কে ঘিরেই সামনে এসেছে এক চমকপ্রদ পরিসংখ্যান। বিশ্বকাপ ইতিহাসে শেষ চারবার প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা প্রতিটি আসরেই ব্রাজিল পৌঁছেছে ফাইনালে।

ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ১৯৫০ সালে দুইবার, ১৯৯৮ সালে একবার এবং ২০০২ সালে একবার এমন ঘটনা ঘটেছিল। এর মধ্যে ২০০২ সালে জার্মানিকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। তবে ১৯৫০ সালে উরুগুয়ে এবং ১৯৯৮ সালে ফ্রান্সের কাছে ফাইনালে হেরে যায় তারা।

তবে পরিসংখ্যান সবসময় বাস্তবতার প্রতিফলন নয়। তবুও হাইতির বিপক্ষে দাপুটে পারফরম্যান্স ব্রাজিল সমর্থকদের মনে নতুন আশার সঞ্চার করেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com