শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
অর্পিত সম্পত্তির ৩ কোটি টাকার হিসাব চাইতেই সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণর এসিল্যান্ডের মাইকিং করেও মেলেনি সন্ধান, বাড়ির অদূরে পাটখেতে মিলল শিশুর মরদেহ অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ একদিনে বিদায় দুই দলের, ব্রাজিলের জয়ে ছিটকে গেল হাইতি ভারি বৃষ্টিতে ৪ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, সতর্কবার্তা পানি উন্নয়ন বোর্ডের ‘আমার বাসা থেকে বাশার মামুন গ্রেফতার হয়নি’, দাবি চিত্রনায়িকা ববির ছাগল উদ্ধার করতে গিয়ে সেফটি ট্যাংকে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঝিনাইদহে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৬ হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো ১১০৯ বাংলাদেশি এআই যুগে সেলিব্রিটিদের ব্যক্তিত্ব সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে

এআই যুগে সেলিব্রিটিদের ব্যক্তিত্ব সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে

  • সবশেষ আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪ জন সংবাদটি দেখেছেন

এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিনতা। ডিপফেক ভিডিও, বিকৃত ছবি এবং ভুয়া এআই চ্যাটবট ব্যবহার করে তাঁর পরিচয় ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে তিনি গুগল, মেটা-সহ একাধিক টেক জায়ান্টের বিরুদ্ধে মামলা করার অনুমতি পেয়েছেন।

বোম্বে হাইকোর্টের বিচারপতি অভয় আহুজা প্রীতির করা বিশেষ আবেদন মঞ্জুর করে মামলাটি দায়েরের সবুজ সংকেত দেন। আদালতে তাঁর পক্ষের আইনজীবী রোহন কদম জানান, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এআই ব্যবহার করে প্রীতির পরিচয় নকল করা হচ্ছে এবং ভুয়া চ্যাটবটের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের ঘটনাও ঘটছে।

অভিযোগে বলা হয়েছে, প্রীতির নাম, কণ্ঠস্বর ও অবয়ব তাঁর অনুমতি ছাড়া ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা ব্যক্তিগত অধিকার ও সুনামের ওপর আঘাত হানছে। পাশাপাশি এসব কর্মকাণ্ডকে ১৯৫৭ সালের ভারতীয় কপিরাইট আইনের লঙ্ঘন বলেও দাবি করা হয়েছে।

আইনজীবীর মতে, গুগল, মেটা, এক্স, জিফি ও গোড্যাডি-সহ একাধিক প্ল্যাটফর্মে এ ধরনের কনটেন্ট ও চ্যাটবট ছড়িয়ে পড়ায় প্রীতির ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও এসব সংস্থার অনেকগুলোর সদর দপ্তর বিদেশে, মামলায় বলা হয়েছে ক্ষতির প্রভাব মূলত ভারতে, বিশেষ করে মুম্বাইয়ে বেশি অনুভূত হচ্ছে।

এআই যুগে সেলিব্রিটিদের ব্যক্তিত্ব সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সাম্প্রতিক সময়ে বোম্বে হাইকোর্ট থেকে ব্যক্তিত্ব সুরক্ষার স্বীকৃতি পেয়েছেন শিল্পা শেট্টি, অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং গায়ক অরিজিৎ সিং-এর মতো একাধিক তারকা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com