শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
অর্পিত সম্পত্তির ৩ কোটি টাকার হিসাব চাইতেই সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণর এসিল্যান্ডের মাইকিং করেও মেলেনি সন্ধান, বাড়ির অদূরে পাটখেতে মিলল শিশুর মরদেহ অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ একদিনে বিদায় দুই দলের, ব্রাজিলের জয়ে ছিটকে গেল হাইতি ভারি বৃষ্টিতে ৪ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, সতর্কবার্তা পানি উন্নয়ন বোর্ডের ‘আমার বাসা থেকে বাশার মামুন গ্রেফতার হয়নি’, দাবি চিত্রনায়িকা ববির ছাগল উদ্ধার করতে গিয়ে সেফটি ট্যাংকে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঝিনাইদহে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৬ হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো ১১০৯ বাংলাদেশি এআই যুগে সেলিব্রিটিদের ব্যক্তিত্ব সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে

ঝিনাইদহে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৬

  • সবশেষ আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫ জন সংবাদটি দেখেছেন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার ফলসী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার পুকুরের মাছ ধরা নিয়ে স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রকিবুল ইসলামের সঙ্গে পক্ষের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে মারধরের অভিযোগ ওঠে। রকিবুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান বজলুর রহমান-এর ছোট ভাই।

এ ঘটনার জেরে শনিবার সকালে চেয়ারম্যান বজলুর রহমানের সমর্থকদের সঙ্গে বিএনপি সমর্থিত সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমান-এর সমর্থকদের বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন ছানোয়ার হোসেন, মিজান আলী, বিভান আলী, ঝন্টু মিয়া, মতিয়ার রহমান, আক্তার মোল্লা, রাশিদুল ইসলাম, বরকত মোল্লা, ফেন্টু মিয়া, মশিয়ার রহমান, গোলাপফার, তোজিবার মোল্লা, কবির মণ্ডল, রুবেল মণ্ডল, কাবিল, তোতা মিয়া, নুর আলী ও বাচ্চু মিয়া।

স্থানীয় সূত্র জানায়, গুরুতর আহত কয়েকজনকে ঝিনাইদহ সদর হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমান দাবি করেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যানপক্ষের লোকজন আমাদের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন।”তবে এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জেনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত নজরদারি অব্যাহত আছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com