সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

প্রভোস্টের পদত্যাগ দাবিতে বেরোবি ছাত্রীদের বিক্ষোভ

  • সবশেষ আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৬ জন সংবাদটি দেখেছেন

রংপুরের  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল শহীদ ফেলানি হল–এর প্রভোস্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে হলের শতাধিক শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তারা প্রভোস্ট অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানার পদত্যাগ দাবি জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, হলের ডাইনিং বেশিরভাগ সময় বন্ধ থাকে। প্রভোস্টের জন্য আবাসনের ব্যবস্থা থাকলেও তিনি নিয়মিত হলে অবস্থান করেন না এবং শিক্ষার্থীদের অভিযোগ-সমস্যা শুনতে আগ্রহ দেখান না।

তাদের ভাষ্য, খাবার সংকট বা ডাইনিংয়ের বিষয়ে কথা বলতে গেলে প্রভোস্ট ‘চিড়া-মুড়ি খেয়ে থাকতে’ বলেন। এছাড়া কোনো সমস্যা নিয়ে যোগাযোগ করতে গেলে এক দপ্তর থেকে আরেক দপ্তরে পাঠানো হয়, কিন্তু কার্যকর সমাধান মেলে না।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, হলের রিডিং রুমে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নেই। পাঁচতলা ভবনের রিডিং রুমে মাত্র তিনটি বেঞ্চ রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ ও পানির সমস্যা দেখা দিলেও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয় না।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ফেরদৌস রহমান শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

তিনি জানান, হলের কিছু সমস্যা রয়েছে এবং মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন পরিদর্শন করা হবে। যেসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব, সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করা হবে।

ডাইনিং ও হিটার ব্যবহারের বিষয়েও সমন্বয়ের প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন বিষয়টি নিয়ে কাজ করছে। একইসঙ্গে শিক্ষার্থীদের জন্য সার্বক্ষণিক উপস্থিত থাকতে পারবেন এমন প্রভোস্ট নিয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com