সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরে বেসরকারি ক্লিনিক-হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান, জরিমানা ৪ লাখ টাকা

  • সবশেষ আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১০৫ জন সংবাদটি দেখেছেন

রংপুর নগরীর বিভিন্ন বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে ৪ লাখ টাকা জরিমানা করেছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল।

সোমবার (২২ জুন) দুপুরে নগরীর ধাপ ও চেকপোস্ট এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. ইব্রাহিম টিটনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে নিবন্ধন (লাইসেন্স) না থাকা ও বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগে ল্যাব এইড ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ চেতনানাশক ওষুধ ব্যবহারের অভিযোগে ফাস্ট কিউর স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারকে ২ লাখ টাকা এবং বিভিন্ন অনিয়মের কারণে আমার দেশ হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আরও কয়েকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, “স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় রংপুরের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় দিকনির্দেশনা স্থানীয় প্রশাসনকে দেওয়া হবে।”

অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. এসএম মাহমুদুর রশিদ, মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের কর্মকর্তা ডা. ফিরোজ হাসান খান, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা ও মেডিকেল অফিসার ডা. অর্নিবান মল্লিক উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা এবং সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com