সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা জোরদার

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১০৬ জন সংবাদটি দেখেছেন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় গোপালগঞ্জে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে।এ ঘটনাকে কেন্দ্র করে বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে এমন আশঙ্কায় গতকাল সোমবার রাতে কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্ট ৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। কোথায়ও কোনো শান্তি বিঘ্নের ঘটনার খবর পাওয়া যায়নি। তবে রাস্তাঘাটে অন্যান্য দিনের থেকে লোক সমাগম কম লক্ষ্য করা যাচ্ছে।

জেলা প্রশাসক মো. আরিফউজ-জামান বলেছেন, গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোন পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com