মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

আড়াই শ বছরের কাঠগোলাপ গাছ

রংপুরের ইটাকুমারী জমিদারবাড়ির ইতিহাসের নীরব সাক্ষী

  • সবশেষ আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৯১ জন সংবাদটি দেখেছেন
ইটাকুমারী জমিদারবাড়ির কাঠগোলাপ
ইটাকুমারী জমিদারবাড়ির কাঠগোলাপ

রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী জমিদারবাড়িতে দাঁড়িয়ে আছে আড়াই শ বছরের পুরোনো একটি কাঠগোলাপ গাছ। দীর্ঘ সময়ের সাক্ষী হয়ে আজও এই গাছটি ফুলে ভরে ওঠে। স্থানীয়রা একে উত্তরাঞ্চলের ঐতিহ্যের প্রতীক হিসেবে মনে করেন।

গ্রীষ্ম ও বর্ষাকালে ফোটে কাঠগোলাপ। সাধারণত এটি ৮ থেকে ১০ মিটার পর্যন্ত উঁচু হয়, তবে ইটাকুমারীর গাছটির উচ্চতা তার চেয়ে অনেক বেশি। সাদা ও হলুদ রঙের মিশ্র ফুলে ভরা এই গাছটির বয়স সম্পর্কে স্থানীয়রা বলেন, এটি প্রায় আড়াই শ বছর আগের।

ইতিহাসবিদদের মতে, জমিদার শিবচন্দ্র রায় মোগল ও আধুনিক স্থাপত্যে রাজবাড়িটি নির্মাণ করেছিলেন। রাজবাড়ির পশ্চিম পাশে থাকা এই গাছটি সে সময় লাগানো হয়েছিল। জমিদার শিবচন্দ্র ছিলেন ইংরেজবিরোধী প্রজা বিদ্রোহের অন্যতম নেতা।

আরও পড়ুন- রংপুরের ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়ি

ইটাকুমারী শিবচন্দ্র রায় কলেজের সাবেক অধ্যক্ষ ও তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের নেতা নজরুল ইসলাম হক্কানী বলেন, “অষ্টাদশ শতকের আগে কোচবিহার থেকে শিবচন্দ্রের পরিবার এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন। তাঁদের বংশে এই কাঠগোলাপ গাছটি লাগানো হয়। এত পুরোনো ও বিশাল কাঠগোলাপ বাংলাদেশে আর কোথাও নেই। ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে রাজবাড়ি ও গাছটি রক্ষায় সরকারি উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

রংপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, “আমার জানা মতে, এটি দেশের সবচেয়ে পুরোনো ও বৃহত্তম কাঠগোলাপ গাছ। আমি একাধিকবার পরিদর্শনে গিয়েছি। ধারণা করা হয়, এর বয়স আড়াই শ বছরের বেশি।”

স্থানীয় ইতিহাসপ্রেমী ও পর্যটকরা নিয়মিত এই গাছ ও জমিদারবাড়ি দেখতে আসেন। সময়ের সাক্ষী হয়ে আজও কাঠগোলাপটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন অতীতের গল্প বলে চলে প্রতিদিন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com