মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ভেনেজুয়েলায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪৩ জন সংবাদটি দেখেছেন

ভেনেজুয়েলায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার ৭ মাত্রারও বেশি দুটি ভূমিকম্পে শত শত ভবন ধসে পড়েছে। সেগুলোর ভেতর যারা আটকে পড়েছেন তারা এখন বাঁচার আকুতি জানাচ্ছেন।

তিনি বলেছেন, ভূমিকম্প আঘাত হানার এক সেকেন্ডেরও কম সময় আগে গুগলে তিনি সতর্ক বার্তা পান। এর ঠিক সঙ্গে সঙ্গে অত্যন্ত ভয়ঙ্করভাবে সবকিছু কাঁপতে থাকে। তিনি নিজে বেঁচে গেলেও তার আত্মীয় ও প্রতিবেশীরা ভবনের নিচে চাপা পড়েন।

আলজাজিরাকে আলেজান্দ্রো বলেছেন, “সবকিছু ধসে পড়ছিল, যা আপনি অনুভব করতে পারবেন। আমি আমার বাড়ির একটি দেওয়ালে ফাটল দেখি। এটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ছিল।”

তিনি আরও বলেছেন, “যখন আমি আমার দাদিকে আনতে যাচ্ছিলাম। আশপাশের ভবনগুলো পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। দেখে মনে হচ্ছিল এটি কোনো যুদ্ধক্ষেত্রের ছবি। বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে। আমি শুনতে পাচ্ছিলাম, যারা আটকা পড়েছেন তারা বের হওয়ার জন্য চিৎকার ও শব্দ করছিলেন।”

“ধ্বংসস্তূপের চিত্র ধীরে ধীরে সামনে আসছে। আর নতুনগুলো আগের চেয়ে আরও ভয়ঙ্কর।”— যোগ করেন আলেজান্দ্রো।

তিনি আরও বলেছেন, “সত্যি বলতে আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। ভেনেজুয়েলার জন্য কালো একটি দিন। এসব স্মৃতি আপনার জীবনে চিরস্থায়ী হয়ে থাকবে।”

সূত্র: আলজাজিরা

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com