মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৩ জন সংবাদটি দেখেছেন

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে দাভাও অক্সিডেন্টালের সারাঙ্গানির নিকটবর্তী এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে ৫২ দশমিক ৪ কিলোমিটার গভীরে ছিল।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ফিলিপাইনের সারাঙ্গানি শহরের পশ্চিম-দক্ষিণ পশ্চিমে প্রায় ২১ কিলোমিটার দূরে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬৫ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত, ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতা জারির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

এর আগে এশিয়ার আরেক দেশ জাপানে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী টোকিও এবং আশপাশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হলেও সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

গত বুধবার ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম এটি। এর কম্পন দেশের সীমানা ছাড়িয়ে আশপাশের অঞ্চলজুড়েও অনুভূত হয়। এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৫৮৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এছাড়াও ২,৯৮০ জন আহত হয়েছেন বলে জানান তিনি। ভূমিকম্প-পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার ‘গোল্ডেন উইন্ডো’ বা উদ্ধারকাজের জন্য সবচেয়ে অনুকূল সময়ে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের খুঁজে বের করার জোর প্রচেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

সূত্র: আল-জাজিরা, আনাদোলু এজেন্সি 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com