সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা

  • সবশেষ আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫০ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকের নেশাকে কেন্দ্র করে ঘটে গেছে এক হৃদয়বিদারক পারিবারিক ট্র্যাজেডি। আপন নাতির ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন দাদি ফিরোজা বেগম (৬৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দাদা আব্দুল করিম (৭০) । বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার খামার পবন তাইড় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাকিল (২২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের কারণে তার স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। বুধবার দুপুরে স্ত্রীকে ফিরিয়ে আনার বিষয় নিয়ে দাদা-দাদির সঙ্গে শাকিলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে দাদা ও দাদিকে এলোপাতাড়ি আঘাত করে সে।

ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ দম্পতি। তাদের আর্তচিৎকারে ছুটে আসেন স্থানীয় লোকজন। তারা শাকিলকে আটক করে পুলিশে খবর দেন। পরে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শাকিলকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে গুরুতর আহত দাদা-দাদিকে উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই ফেরেজা বেগমের মৃত্যু হয়। আহত আব্দুল করিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শাকিলকে আটক করেছে। ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

একসময় যে নাতিকে বুকে আগলে মানুষ করেছিলেন দাদা-দাদি, সেই নাতির হাতেই এমন নির্মম পরিণতি এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com