সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার

  • সবশেষ আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬০ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধায় বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে কলেজছাত্র ফাহমিদ রুমন (১৯) হত্যা মামলার প্রধান দুই আসামি পিতা-পুত্রকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন, এএইচএম রেজাউল করিম সানা (৫৫) এবং তার ছেলে নাসিরুল আহসান আকিব (৩৫)। বুধবার র‌্যাব-১৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর এলাকায় বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত ৭ জুন রাত সাড়ে ৯টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রেজাউল করিম সানা ও তার ছেলে আকিব ধারালো অস্ত্র নিয়ে রুমনের বড় ভাই ফারদিন রুহিতের ওপর হামলা চালান। বড় ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে কলেজছাত্র ফাহমিদ রুমনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।

স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফারদিন রুহিত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ ঘটনায় নিহতের মা গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান দুই আসামি আত্মগোপনে চলে যান।

র‌্যাব জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় র‌্যাব-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প এবং র‌্যাব-১, গাজীপুরের যৌথ অভিযানে মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাহেরারচালা এলাকার সোয়াইব মার্কেটের সামনে থেকে রেজাউল করিম সানাকে গ্রেফতার করা হয়। পরে একই রাতে রাত ৯টা ৫ মিনিটে শ্রীপুরের মাওনা বাজার রোডের খোদাবক্স সুপার মার্কেট এলাকা থেকে তার ছেলে নাসিরুল আহসান আকিবকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com