মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ভূরুঙ্গামারীতে সুপারি বাগানের আড়ালে গাঁজা চাষ, চারটি গাছ জব্দ

  • সবশেষ আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১০৮ জন সংবাদটি দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুপারি বাগানের আড়ালে গাঁজার চাষের অভিযোগে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মাজেদুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়ার দুটি সুপারি বাগানে অভিযান চালিয়ে গাছগুলো জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন ও অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় ১২ ফুট উচ্চতার দুটি এবং ২ ফুট উচ্চতার আরও দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

গাছগুলো ওই গ্রামের শবেদ আলীর ছেলে মাজেদুল ইসলাম মঞ্জুর সুপারি বাগানে রোপণ করা হয়েছিল। তবে অভিযানের সময় তিনি বাড়িতে না থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, মঞ্জু দীর্ঘদিন ধরে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন। এলাকায় তিনি মাদকসংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সীমান্তবর্তী এলাকায় সুপারি বাগানের আড়ালে গাঁজার চাষের প্রবণতা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com