সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

তীব্র তাপপ্রবাহে নাজেহাল অবস্থা গোটা ইউরোপের

  • সবশেষ আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৫ জন সংবাদটি দেখেছেন

তীব্র তাপপ্রবাহে নাজেহাল অবস্থা গোটা ইউরোপের। জুন মাসের ভয়াবহ তাপপ্রবাহে ওই মহাদেশের ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অন্তত তিন হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, এ সংখ্যা কেবলই প্রাথমিক হিসাব। সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে পারে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ২০ থেকে ২৮ জুন পর্যন্ত স্থায়ী হওয়া এই তীব্র তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ ছিল। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে, অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং স্বাস্থ্যসেবার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা বলেছেন, এই চরম তাপপ্রবাহের কারণ প্রায় নিশ্চিতভাবেই জলবায়ু পরিবর্তন।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট ৩ জুলাই স্থানীয় টেলিভিশনকে জানান, তাপপ্রবাহ চলাকালে দেশটিতে অতিরিক্ত দুই হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। বিশেষ করে ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২২ থেকে ২৮ জুনের মধ্যে আগের সপ্তাহের তুলনায় বাড়িতে মৃত্যুর সংখ্যা ৯১ শতাংশ বেড়েছে। একই সময়ে বৃদ্ধাশ্রম ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

জনস্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, মৃত্যুর প্রকৃত সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, ১৮ থেকে ২৯ জুনের মধ্যে দেশটিতে প্রায় এক হাজার ২০০ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৫৩০ জনের বয়স ছিল ৮৫ বছর বা তার বেশি। এছাড়া ৬৫ বছরের কম বয়সীদের মধ্যে ১৮০ জনের মৃত্যুর তথ্যও নথিভুক্ত হয়েছে।

এক বিবৃতিতে বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, “তাপপ্রবাহের সময় এ ধরনের অতিরিক্ত মৃত্যুর ঘটনা এই দেশে নজিরবিহীন।”

অন্যদিকে নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ জানিয়েছে, তাপপ্রবাহের কারণে দেশটিতে প্রায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগেরই বয়স ৮০ বছরের বেশি। 

সূত্র: রয়টার্স, জিও নিউজ

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com