সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ভোজিনিয়াকে নিজের জার্সি উপহার দিলেন মেসি

  • সবশেষ আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪০ জন সংবাদটি দেখেছেন

কেপ ভার্দে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ম্যাচ শেষে হৃদয় জিতে নিলেন তাদের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া। আর্জেন্টিনার বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে লিওনেল মেসিদের কঠিন পরীক্ষায় ফেলেছিলেন ৪০ বছর বয়সী এই গোলকিপার। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে শুধু প্রশংসাই করেননি, নিজের ম্যাচের জার্সিটিও উপহার দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কঠিন জয়ের পর ম্যাচ শেষে কয়েক মুহূর্ত মেসির সঙ্গে কথা বলার আশা নিয়ে তার কাছে যান ভোজিনিয়া। কিন্তু কথা শুরুর আগেই আর্জেন্টাইন অধিনায়কের আচরণে অভিভূত হয়ে যান তিনি।

ভোজিনিয়ার ভাষ্য অনুযায়ী, কাছে যেতেই মেসি তাকে জড়িয়ে ধরেন। এরপর তার প্রশংসা করে বলেন, ‘তুমি খুব প্রতিভাবান। তুমি একজন অসাধারণ গোলকিপার। তোমার দেশের মানুষের তোমার জন্য গর্ব করা উচিত।’

বিশ্বকাপজয়ী অধিনায়কের মুখে এমন প্রশংসা নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা স্বীকৃতি বলে মনে করছেন ভোজিনিয়া। তিনি বলেন, এমন একজন কিংবদন্তি ফুটবলারের কাছ থেকে নিজের সম্পর্কে ইতিবাচক কথা শোনা সত্যিই অসাধারণ অনুভূতি। এই মুহূর্ত তিনি কখনো ভুলবেন না।

মেসির প্রশংসার জবাবে ভোজিনিয়াও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘ধন্যবাদ, লিও। আপনিই সেরা।’

এরপরই মেসির কাছে একটি বিশেষ অনুরোধ করেন কেপ ভার্দের গোলরক্ষক। তিনি জানতে চান, ম্যাচ শেষে জার্সি বদল করা যাবে কি না।

ভোজিনিয়ার দাবি, মেসি হাসিমুখেই সেই অনুরোধ গ্রহণ করেন। আর্জেন্টাইন অধিনায়ক তাকে বলেন, ‘অবশ্যই। টানেলের ভেতরে তোমাকে এটা দেব।’

প্রতিপক্ষের জার্সি সংগ্রহ করা একজন ফুটবলারের জন্য সব সময়ই বিশেষ স্মৃতি। আর সেই জার্সি যদি আসে লিওনেল মেসির কাছ থেকে, সঙ্গে থাকে তার প্রশংসা ও আন্তরিক আলিঙ্গন, তাহলে সেটি হয়ে ওঠে আরও মূল্যবান। কেপ ভার্দের হয়ে অসাধারণ পারফরম্যান্স করা ভোজিনিয়ার কাছেও এই মুহূর্তটি তাই সারাজীবনের স্মরণীয় হয়ে থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com