সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বেরোবির প্রেসক্লাবে আলোচনা সভা ও ‘ফল উৎসব’

  • সবশেষ আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৪৩ জন সংবাদটি দেখেছেন

বাংলার ঐতিহ্যবাহী মৌসুমি ফলের সমাহারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

উৎসবে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আনারস, লটকন, আমলকীসহ দেশীয় বিভিন্ন মৌসুমি ফলের সমাহার ছিল। অনুষ্ঠানে ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

আলোচনা সভায় দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা, বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা, ক্যাম্পাসকে আরও এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে মতবিনিময় করা হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব সরকারের সঞ্চালনায় এবং সভাপতি গাজী আজম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. শওকাত আলী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বেরোবি প্রেসক্লাব সবাইকে নিয়ে যে ফল উৎসবের আয়োজন করেছে, এটি সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ। এমন আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “আমি এই বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের জন্য একটি স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা করেছি। এটি আমার কাছে ভালোবাসা ও কাজের স্বীকৃতির প্রতীক। বিগত ১৬ বছরে কোনো প্রশাসন এ উদ্যোগ নেয়নি। আমি চাই শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকুক। তারা শুধু নিজেদের জন্য নয়, বিশ্ববিদ্যালয় ও জাতীয় প্রয়োজনেও যেন নিজেদের মেধা কাজে লাগায়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. ফেরদৌস রহমান, ড. মো. ইলিয়াছ প্রামানিক, ড. নজরুল ইসলাম, ড. মো. মনিরুজ্জামান এবং ওমর ফারুক।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি দেশীয় ফলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com