বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

বিশ্বকাপে রেকর্ড গড়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উলভার্ট

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৭২ জন সংবাদটি দেখেছেন
বিশ্বকাপে রেকর্ড গড়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উলভার্ট
বিশ্বকাপে রেকর্ড গড়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উলভার্ট

সদ্য শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। শীর্ষে উঠার পথে চ্যাম্পিয়ন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা ও সেমিফাইনালিষ্ট অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনারকে পেছনে ফেলেছেন তিনি।

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৯ এবং ফাইনালে ভারতের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলেন উলভার্ট। এতে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন এই ডান-হাতি ব্যাটার। তার নামের পাশে আছে ৮১৪ রেটিং।

দ্বিতীয় স্থানে নেমে যাওয়া মান্ধানার সঙ্গে উলভার্টের রেটিং ব্যবধান মাত্র ৩। ৮১১ রেটিং নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন মান্ধানা। ৭৩৮ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে নেমে গেছেন গার্ডনার। র‌্যাঙ্কিংয়ে শীর্ষে দশে প্রবেশ করেছেন অস্ট্রেলিয়ার এলিসা পেরি। তিন ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন তিনি। সাত নম্বরে থাকা নিউজিল্যান্ডের সোপি ডিভাইনের সঙ্গে সমান ৬৬৯ রেটিং আছে পেরির।

নয় ধাপ এগিয়ে তালিকার দশম স্থানে জায়গা করে নিয়েছেন ভারতের জেমিমা রদ্রিগেজ। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৭ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। তার ইনিংসের ওপর ভর করে ৩৩৯ রানের টার্গেট তাড়া করে বিশ্বকাপের মঞ্চে নতুন রেকর্ড গড়ে ভারত।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৭৪৭ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার গার্ডনার।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com