সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, আহত স্বামী

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩৫ জন সংবাদটি দেখেছেন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলচালক, নিহত নারীর স্বামী নাজমুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৭ জুলাই) ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট পাঁচপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কাহারোল উপজেলার মালগ্রাম গ্রামের নাজমুল ইসলাম স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁওয়ের গড়েয়া এলাকায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে কবিরাজহাট পাঁচপীর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাতনামা পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই নাজমুল ইসলামের স্ত্রী ও ছেলে মারা যান। গুরুতর আহত নাজমুল ইসলামকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বীরগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত পিকআপটি শনাক্ত ও জব্দে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com