রংপুরে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নগরীর রবার্টসন্সগঞ্জ ও স্টেশন এলাকার দুই ইস্পাহানী ক্যাম্পের মধ্যে সংঘর্ষের ঘটনায় সৃষ্টি হওয়া দ্বন্দের অবসান হয়েছে।
গতকাল বুধবার (০৮ জুলাই) দুপুরে উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করেন রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহির আলম নয়ন। ২টি ক্যাম্পের মধ্যে দীর্ঘ ১৫ দিন থেকে চলা উত্তেজনার নিরসন হওয়ায় উভয় ক্যাম্পের বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং যুবনেতা নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
যুবদল নেতা নয়ন জানান, রংপুরের শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। সামাজিক দায়বদ্ধতা থেকেই বিষয়টি সমাধানে এগিয়ে এসেছেন বলেও তিনি জানান।
এসময় তিনি দ্বন্দ্ব নিরসনের লক্ষে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদসহ সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের যুবদল নেতা-কর্মীদের ভূমিকা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।