সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গাইবান্ধায় কিশোর রায়হান হত্যা মামলায় ঢাকা থেকে দুই বন্ধু গ্রেফতার

  • সবশেষ আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪৬ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধা সদর উপজেলায় কিশোর রায়হান প্রধান (১৬) হত্যা মামলার দুই আসামিকে ঢাকার পৃথক স্থান থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

রোববার (১২ জুলাই) র‌্যাব-১৩ জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারির ভিত্তিতে শনিবার (১১ জুলাই) রাতে রাজধানীর খিলক্ষেত ও বিমানবন্দর থানার এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সাকিব মিয়া (১৮) ও রিফাদ মিয়া (১৬)। তারা দুজনই এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুন বিকেলে সাকিব ও রিফাদ রায়হানকে বাড়ি থেকে ডেকে নিয়ে হরিণসিংহা দীঘিতে গোসল করতে যায়। গোসলের সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে সাকিব ও রিফাদ রায়হানকে মারধর করে পানিতে চুবিয়ে ধরে রাখে। এতে তিনি অচেতন হয়ে পড়লে দীঘির পাড়ে ফেলে রেখে তারা পালিয়ে যায়।

পরে স্থানীয় বাসিন্দা হিরা মিয়া রায়হানকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মকবুল হোসেন বাদী হয়ে ১৯ জুন গাইবান্ধা সদর থানায় দুইজনের বিরুদ্ধে হত্যা মামলা (মামলা নং-৪৪) দায়ের করেন। মামলার পর থেকেই তারা আত্মগোপনে ছিলেন।

র‌্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে শনিবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ঢাকার খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে সাকিব মিয়াকে এবং রাত ১১টার দিকে বিমানবন্দর থানার সেন্টার পয়েন্ট শপিং মলের সামনে থেকে রিফাদ মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৩।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com