রংপুরে স্টেডফাস্ট কুরিয়ারের কাভার্ডভ্যান চাপায় এক পথচারী নিহত হয়েছে। তার নাম অরুণবালা।
বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা রংপুর মহাসড়কের মর্ডান অর্জন মোরে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির কাভার্ডভ্যান চাপায় ওই পথচারীর মৃত্যু হয়।
নিহত অরুনা বালা (৫০) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পরবাশুর স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম রফিক জানান, সকাল সাড়ে দশটার দিকে মডার্নের অর্জন সংলগ্ন সড়ক এলাকায় ঢাকা থেকে আসা স্টেডফাস্ট কুরিয়ারের কাভার্ডভ্যানটি সড়ক পারাপার হওয়ার সময় অরুণবালাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান ওই নারী। আমরা চালক ও হেলপার কে আটক করেছি মামলা প্রক্রিয়াধীন।