মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

শাকিবের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি, জানালেন সাবিলা নূর

  • সবশেষ আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৮১ জন সংবাদটি দেখেছেন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর বড়পর্দায় অভিষেকের পর অল্প সময়েই দর্শকদের নজর কাড়েন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমায় প্রথমবারের মতো ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর চলতি বছরে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বাঁধেন এই দুই তারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও তাদের পর্দার রসায়ন নিয়ে কথা বলেন সাবিলা নূর। তিনি বলেন, পর্দায় তাদের সফল রসায়নের কৃতিত্ব অনেকটাই শাকিব খানের।

সাবিলার ভাষ্য, “এই কৃতিত্ব পুরোপুরি শাকিব খানের। তিনি নিজেকে যেভাবে পরিবর্তন করেছেন, সেটা সত্যিই অসাধারণ। ‘প্রিন্স’-এর ট্রেইলার ও লুক দেখে আমি মুগ্ধ হয়েছিলাম।”

মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ের একটি অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শাকিব খান অল্প কয়েক দিনের মধ্যেই নিজের লুক এমনভাবে বদলে ফেলেছিলেন যে তাকে অনেকটাই তরুণ মনে হচ্ছিল। তার মতে, এ কৃতিত্ব শাকিব খান ও তার টিমের। পাশাপাশি পুরো ইউনিটের প্রাণবন্ত পরিবেশও পর্দার রসায়নকে আরও স্বাভাবিক করে তুলেছিল।

সিনেমায় শাকিব খানের সঙ্গে একাধিক রোমান্টিক দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে সাবিলা বলেন, ক্যামেরা চালু হওয়ার পর তারা আর ব্যক্তি পরিচয়ে থাকেন না; বরং চরিত্র হয়ে ওঠেন। তাই অভিনয়ের সময় কোনো ধরনের অস্বস্তি অনুভব করেননি।

তিনি বলেন, “ক্যামেরা রোল হওয়ার পর উনি আর শাকিব খান থাকেন না, আমিও সাবিলা নূর থাকি না। তখন উনি ‘আগুন’ আর আমি ‘মীরা’। চরিত্রের সম্পর্কটাই তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই কোনো দ্বিধা বা অস্বস্তি কাজ করেনি। বরং তিনি এমন একটি কমফোর্ট জোন তৈরি করেছিলেন, যেখানে খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে রোমান্টিক দৃশ্যগুলো করতে পেরেছি।”

শাকিব খানের পেশাদারিত্বেরও প্রশংসা করেন এই অভিনেত্রী। তিনি জানান, প্রতিটি দৃশ্য ধারণের পর শাকিব খান মনোযোগ দিয়ে শট পর্যালোচনা করেন এবং কোথায় আরও উন্নতি করা যায়, তা নিয়ে আলোচনা করেন।

সাবিলা বলেন, এই অভ্যাস তাকে অনুপ্রাণিত করেছে এবং সহশিল্পী হিসেবে শাকিব খানের সঙ্গে কাজ করাকে আরও সহজ করে তুলেছে।

উল্লেখ্য, আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খান ও সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই ও তারিক আনাম খান। সিনেমাটি গত ২৮ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com