রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি শাহ বায়েজিদ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক এনামুল হকের মায়ের ইন্তেকালে শোক প্রকাশ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে রিপোর্টার্স ক্লাব রংপুরের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মরহুমাদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শোক প্রকাশ করে বক্তব্য দেন রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি শাহ বায়েজিদ আহমেদ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু। বক্তারা মরহুমাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় ক্লাবের সদস্যরা মরহুমাদের স্মৃতিচারণ করেন এবং মহান আল্লাহর কাছে তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই বার্ধক্যজনিত কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রিপোর্টার্স ক্লাব রংপুরের সভাপতি শাহ বায়েজিদ আহমেদের মা। এছাড়া গত ২৫ জুন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার নিজ বাড়িতে ইন্তেকাল করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক এনামুল হকের মা।
অনুষ্ঠান শেষে মরহুমাদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।