সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ঠাকুরগাঁওয়ে বদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ জন সংবাদটি দেখেছেন

ঠাকুরগাঁওয়ে বদ্ধ ঘর থেকে সমিলা রানী (৪৫) ও প্রতিবন্ধী শাপল রানী (১৮) নামে মা-মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

সোমবার (২৯) সন্ধ্যায় সদর উপজেলার ভূল্লী থানাধীন আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ তারা উভয়ে একই গ্রামের জগদীশ চন্দ্র রায়ের স্ত্রী-মেয়ে।

প্রতিবেশি ননী চন্দ্র বলেন, সমিলা রানী তার শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বাড়িতে একায় থাকতেন৷ তার স্বামী দ্বিতীয় সংসারে থাকেন৷ বিকালে এনজিও মাঠকর্মী এসে খোঁজাখোজি করলে তাদের কোন সাড়াশব্দ মিলেনি৷ পরে সবাই মিলে ডাকাডাকি করলে ভেতরে মরদেহ দেখতে পাওয়া যায় আর চারদিকে গন্ধ ছড়িয়ে পরে। পরে পুলিশে খবর দেয়৷ ভেতর থেকে দরজা বন্ধ ছিল৷

প্রতিবেশী পুস্পা রাণী বলেন, পাশের বাড়িটা আমাদের। আমরা সকালে কাজে যাই সন্ধ্যায় আসি। কয়েকদিন থেকেই তাদের বাইরে দেখিনি। শোনলাম যে ঘরের ভেতরে উনারা মারা গেছেন৷ আর আজকে গন্ধ বের হয়েছে।

ভূল্লী থানার উপ-পরিদর্শক দীন মোহাম্মদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি৷ আসার পর ভেতর থেকে দরজা বন্ধ ছিল। দরজায় স্পর্শ করার পর বিদ্যুতের সংযোগ মিলেছে৷ শর্ট সার্কিটের কারনে মৃত্যু ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছি৷ মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের কাজ শেষ হলে মৃত্যুর কারন সম্পর্কে জানা যাবে৷

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com