আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক হলেন সাইফুল্লাহ রাসেল
সবশেষ আপডেট :
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
৭৮
জন সংবাদটি দেখেছেন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেল।
সোমবার বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ তাকে নতুন পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছাও জানানো হয়।
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, যোগ্যতা, সক্ষমতা ও পেশাদারিত্বের মাধ্যমে সাইফুল্লাহ রাসেলের এই পদোন্নতি তার দীর্ঘদিনের সাংগঠনিক আস্থা ও নিষ্ঠার স্বীকৃতি।
১৮তম বিসিএসের কর্মকর্তা সাইফুল্লাহ রাসেলের নেতৃত্বে আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে উৎকর্ষতা ও আধুনিকায়ন আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।