বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

অপ্রতিম হ’ত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সবশেষ আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ জন সংবাদটি দেখেছেন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে জড়িত সবাইকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জড়িত ব্যক্তিরা অনেকটা ‘কিশোর অপরাধ চক্রের মতো’।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুমিল্লার ঘটনাটি মর্মান্তিক। দেশের মানুষ এতে মর্মাহত। অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়। এর ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, ‘সর্বশেষ হিসাব অনুযায়ী আগে তিনজন এবং আজ একজন—মোট চারজন গ্রেপ্তার হয়েছে। তারা অপরাধ স্বীকার করেছে। তারা যে অপরাধী, সেটাও স্বীকার করেছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান।’

‘জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো’

হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা অনেকটা কিশোর অপরাধীর মতো। তারা অনেকটা কিশোর অপরাধ চক্রের মতো। তাদের সঙ্গে এই ছেলের সম্পর্ক ছিল, ওঠাবসা ছিল, বন্ধুত্ব ছিল।’

গ্রেপ্তার ব্যক্তিদের বয়স অপ্রতিমের চেয়ে ৫ থেকে ১০ বছর বেশি বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের সময় অপ্রতিমের কাছে থাকা মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তদন্তসংশ্লিষ্ট আরও কিছু আলামত পাওয়া গেছে।

পুলিশের ভূমিকার প্রশংসা

দ্রুত সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং আলামত সংগ্রহের জন্য পুলিশের ভূমিকার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘এখানে আমরা পুলিশের প্রশংসা করতে পারি যে তারা ১২ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করেছে। ফরেনসিক বিশ্লেষণ করা হচ্ছে। পোস্টমর্টেম করে তার দাফন হয়েছে।’

অপ্রতিম হত্যা মামলার তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ। এ ক্ষেত্রে তিনি ঢাকার পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দ্রুত তদন্তের প্রসঙ্গ টানেন।

‘সমাজে নৈতিক অবক্ষয়ের লক্ষণ দেখা যাচ্ছে’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর বিভিন্ন লক্ষণ এখন দেখা যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সমাজের সব সচেতন নাগরিকের দায়িত্ব রয়েছে।

অপরাধের পেছনে অনেক ক্ষেত্রে মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায় উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা মোকাবিলায় মোটিভেশনাল কার্যক্রম বাড়াতে হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো অপরাধ সংঘটিত হলে তার বিচার হচ্ছে কি না, সেটিও দেখতে হবে। তাঁর দাবি, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত জঘন্য অপরাধগুলোর রহস্য দ্রুত উদ্‌ঘাটনে সক্ষম হয়েছে। যেসব ঘটনার তদন্ত সময়সাপেক্ষ, সেগুলোর কার্যক্রম চলমান রয়েছে।

মায়ের আইফোন নিয়ে বেরিয়ে আর ফেরেনি অপ্রতিম

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বন্ধুদের সঙ্গে ছবি তুলবে বলে শুক্রবার দুপুরে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল অপ্রতিম। এরপর সে নিখোঁজ হয়। প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

অপ্রতিম কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। কুমিল্লা সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকায় মা-বাবার সঙ্গে থাকত সে।

তার মা নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। বাবা কে এম ফিরোজ শাহরিয়ার মোবাইল অ্যাকসেসরিজের ব্যবসা করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com